গণেশ চতুর্থীতে ঘরে আনছেন বাপ্পা? ভুল দিকে রাখলেই হতে পারে বড় অমঙ্গল!
September 14, 202611:33 am

ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ঘরে ঘরে বপ্পাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে জ্যোতিষশাস্ত্র ও বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে গণেশ মূর্তি এনে তা সঠিক দিকে স্থাপন করা অত্যন্ত জরুরি, অন্যথায় পুজোর পূর্ণ ফল থেকে বঞ্চিত হতে পারেন ভক্তরা।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের উত্তর-পূর্ব দিক বা ‘ঈশান কোণ’ দেব-দেবীদের বাস করার কেন্দ্রস্থল হওয়ায় গণেশ মূর্তি স্থাপনের জন্য সবচেয়ে পবিত্র ও শুভ। ঈশান কোণে জায়গা না থাকলে উত্তর বা পূর্ব দিকেও বাপ্পাকে স্থাপন করা যায়, তবে খেয়াল রাখতে হবে তাঁর মুখ যেন সর্বদা পূর্ব বা উত্তর দিকেই থাকে। মূর্তি স্থাপনের সময় ভুলেও তা সরাসরি মাটির ওপর না রেখে, কাঠের চৌকির ওপর লাল বা হলুদ রঙের পরিষ্কার কাপড় বিছিয়ে তবেই বসানো উচিত।
পাশাপাশি, বেডরুম, রান্নাঘর, সিঁড়ির নিচের অংশ বা শৌচাগারের কাছাকাছি স্থানে ভুলেও গণেশ মূর্তি রাখা যাবে না। মূর্তি রাখার স্থানটিতে পর্যাপ্ত আলো ও নিখুঁত পরিচ্ছন্নতা বজায় রাখলে তবেই ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।