ফের রক্তাক্ত মণিপুর: তামেংলংয়ে জোড়া হামলায় গর্ভবতী সহ চার কুকি গ্রামবাসীর মর্মান্তিক মৃত্যু
September 14, 20262:33 pm

দীর্ঘ অশান্তির রেশ কাটতে না কাটতেই ফের রক্ত ঝরল মণিপুরে। তামেংলং জেলার কুকি অধ্যুষিত তোলেন ও লংপি গ্রামে পৃথক সশস্ত্র হামলায় চার কুকি-জো সম্প্রদায়ের মানুষের প্রাণ গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক গর্ভবতী নারী ও তাঁর স্বামী। গুরুতর জখম হয়েছে একটি শিশু এবং এক নারী নিখোঁজ রয়েছেন।
গত ১৩ সেপ্টেম্বর কুকি সম্প্রদায়ের কাছে ‘ব্ল্যাক ডে’ পালনের দিনই এই জোড়া হামলা ঘটে। কুকি সংগঠনগুলির অভিযোগ, এই হত্যাকাণ্ডের নেপথ্যে নাগা সশস্ত্র গোষ্ঠী (NSCN-IM এবং ZUF)-এর হাত রয়েছে। অন্যদিকে, কাইমাই নাগা ভিলেজ অথরিটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরির আশঙ্কার কথা জানিয়েছে। নতুন এই রক্তপাতে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে প্রশাসন।