দীপাবলির আগেই বাম্পার উপহার: ৪% বাড়তে পারে DA, হাত খরচে ঢুকবে অতিরিক্ত টাকা!

দীপাবলির আগেই বাম্পার উপহার: ৪% বাড়তে পারে DA, হাত খরচে ঢুকবে অতিরিক্ত টাকা!

উৎসবের মরশুম শুরুর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে বড় সুখবর। জুলাই মাসের বকেয়া মহার্ঘ ভাতা (DA) অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতেই ঘোষণা করতে পারে কেন্দ্র। AICPI-IW সূচকের ওপর ভিত্তি করে এবার DA ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে কর্মচারীদের মোট DA ৬০% থেকে বেড়ে ৬৩% বা ৬৪% হতে পারে।

কখন ও কত বৃদ্ধি?

নিয়ম অনুযায়ী বছরে দু’বার (জানুয়ারি ও জুলাই) DA সংশোধন করা হয়। চলতি ২০২৬ সালের জানুয়ারিতে DA ৫৮% থেকে বাড়িয়ে ৬০% করা হয়েছিল। এবার জুলাই মাসের কিস্তিতে ৪% বৃদ্ধি হলে কর্মীদের পকেটে সরাসরি বড় অঙ্কের টাকা আসবে।

বেসিক বেতন অনুযায়ী বাড়তি টাকার হিসেব (৬৪% DA ধরে)

বেসিক বেতন (Basic Pay)বর্তমান DA (৬০%)নতুন DA (৬৪%)মাসে বাড়তি মিলবে
₹১৮,০০০₹১০,৮০০₹১১,৫২০₹৭২০
₹২৫,৫০০₹১৫,৩০০₹১৬,৩২০₹১,০২০
₹৩৫,৪০০₹২১,২৪০₹২২,৬৫৬₹১,৪১৬
₹৪৪,৯০০₹২৬,৯৪০₹২৮,৭৩৬₹১,৭৯৬

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনোও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে চূড়ান্ত অনুমোদন মিললেই বকেয়া সহ নতুন হারে বেতন পাবেন কর্মচারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *