৪ ডিসেম্বর লখনউতে বিয়ের সানাই! ছাদনাতলায় রিঙ্কু সিং ও সাংসদ প্রিয়া সরোজ

৪ ডিসেম্বর লখনউতে বিয়ের সানাই! ছাদনাতলায় রিঙ্কু সিং ও সাংসদ প্রিয়া সরোজ

ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির (এসপি) তরুণ সাংসদ প্রিয়া সরোজের বিয়ের শুভক্ষণ এগিয়ে এসেছে। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের বিলাসবহুল রামাদা হোটেলে বসতে চলেছে এই হাইপ্রোফাইল বিয়ের আসর। ক্রিকেট ময়দান আর রাজনৈতিক জগতের এই মেলবন্ধন নিয়ে ক্রীড়া ও রাজনৈতিক উভয় মহলেই ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

উত্তর প্রদেশের আলিগড়ের ছেলে রিঙ্কু সিং নিজের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন, অন্যদিকে প্রিয়া সরোজ রাজ্যের অন্যতম সম্ভাবনাময় তরুণ রাজনৈতিক মুখ। দুটি ভিন্ন জগতের এই দুই তারকা এবার এক সূত্রে বাঁধা পড়তে চলেছেন।

সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্কের সূচনা ক্রিকেট স্টেডিয়াম কিংবা রাজনৈতিক মঞ্চে নয়, এই জুটির সম্পর্কের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায়। প্রিয়া সরোজের বোনের একটি রান্নার পেজ প্রচারের উদ্দেশ্যে রিঙ্কুর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। শুরুতে প্রিয়া অপরিচিত কারও সঙ্গে কথা বলতে দ্বিধা বোধ করায় তাঁর ভাই প্রথম এক সপ্তাহ রিঙ্কুর সঙ্গে যোগাযোগ রাখেন। সেই পরিচিতি থেকেই ধীরে ধীরে শুরু হয় তাঁদের প্রেমের গল্প।

বিয়ের ভেন্যু লখনউ লখনউ শহরের সঙ্গে এই জুটির বিশেষ সম্পর্ক রয়েছে। ২০২৫ সালের ৮ জুন এই শহরেই তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। প্রিয়ার ইচ্ছে ছিল গ্রামের বাড়িতে বিয়ে করার, কিন্তু দুই পরিবারের আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে লখনউকেই চূড়ান্ত করা হয়েছে। ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ব্যস্ততা শুরু হওয়ার আগেই এই শুভ কাজ সম্পন্ন করতে চান তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *