আর জি কর কাণ্ড: আদালতে সিবিআই-এর রিপোর্ট, ‘আসল অভিযুক্তদের আড়াল’ করার অভিযোগে ক্ষুব্ধ পরিবার

আর জি কর কাণ্ড: আদালতে সিবিআই-এর রিপোর্ট, ‘আসল অভিযুক্তদের আড়াল’ করার অভিযোগে ক্ষুব্ধ পরিবার

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। সিবিআই জানিয়েছে, তাদের বিশেষ তদন্তকারী দল (SIT) নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি মামলার মেডিকেল রিপোর্ট, সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছে। আদালত নির্দেশ দিলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেশ করার কথা জানিয়েছে সংস্থাটি।

আদালতের অন্দরে ক্ষোভ ও বিস্ফোরক প্রশ্ন

সিবিআই তদন্তের অগ্রগতি দাবি করলেও আদালতের অন্দরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। অভয়ার পরিবারের আইনজীবীর অভিযোগ, ঘটনার নেপথ্যে আসল অপরাধী কারা, তা তদন্তকারী সংস্থার অজানা নয়। সত্ত্বেও মূল ষড়যন্ত্রকারীদের স্পর্শ না করে নির্দিষ্ট কিছু ব্যক্তির গণ্ডিতে তদন্ত সীমাবদ্ধ রাখা হচ্ছে এবং মামলার দিক ঘোরানোর চেষ্টা চলছে।

পরিবারের দাবি, সামান্য কয়েকজনকে গ্রেফতার করা হলেও বাকি মূল অভিযুক্তদের এখনও আলোর মুখে আনা হয়নি। বারবার এই বিষয়ে প্রশ্ন তোলা সত্ত্বেও তদন্তকারীরা মূল বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *