মাসুদ আজহারের ‘৭০ লাখি নাটক’! পাকিস্তানকে কড়া জবাব নয়াদিল্লির

মাসুদ আজহারের ‘৭০ লাখি নাটক’! পাকিস্তানকে কড়া জবাব নয়াদিল্লির

জইশ-ই-মহম্মদ প্রধান ও একাধিক জঙ্গি হামলার মূল চক্রী মাসুদ আজহারকে নিয়ে পাকিস্তানের নতুন চালকে স্রেফ ‘চোখে ধুলো দেওয়া’ বলে উড়িয়ে দিয়েছে ভারত। সম্প্রতি পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) তাদের মোস্ট ওয়ান্টেড তালিকা আপডেট করে আজহারের মাথার দাম ৫০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ পাকিস্তানি রুপি নির্ধারণ করেছে।

ইসলামাবাদের এই পদক্ষেপকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানান, আন্তর্জাতিক মহলকে ভুল বোঝাতে এটি পাকিস্তানের এক পুরোনো কৌশল। ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এখন ইসলামাবাদকে সরাসরি কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

পুলওয়ামা হামলার মূল মাস্টারমাইন্ড মাসুদ আজহার দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সে বর্তমানে দেশটির সিন্ধ প্রদেশেই গা ঢাকা দিয়ে আছে। ভারতের স্পষ্ট বার্তা, লোকদেখানো পুরস্কারের নাটক বন্ধ করে পাকিস্তান যেন অবিলম্বে এই কুখ্যাত জঙ্গির বিরুদ্ধে বাস্তবিক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *