ভারতে ওরাকল-এর বড় কোপ: কাজ হারানোর ঝুঁকিতে ১৫০০ টেক কর্মী

বিশ্বজুড়ে ছাঁটাইয়ের ধাক্কা এবার ভারতেও। মার্কিন এন্টারপ্রাইজ সফটওয়্যার জায়ান্ট ওরাকল ভারতে ১,০০০ থেকে ১,৫০৮ জন কর্মীকে ছাঁটাই করার প্রক্রিয়া শুরু করেছে। ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-র সূত্র অনুযায়ী, গত সোমবার থেকেই এই ছাঁটাই পর্ব চালু হয়েছে।
ছাঁটাইয়ের মূল কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে রেকর্ড পরিমাণ বিনিয়োগ বাড়াতে চলেছে ওরাকল। নতুন এই প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে এবং বাড়তি পরিচালনা খরচ সামাল দিতেই বিশ্বব্যাপী এই পুনর্গঠন চালানো হচ্ছে।
কারা সবচেয়ে বেশি প্রভাবিত?
- প্রভাবিত বিভাগ: মূলত ওয়েব ডেভেলপমেন্ট এবং টেকনিক্যাল মেনটেন্যান্স টিমের ওপর সবচেয়ে বড় প্রভাব পড়েছে।
- অভিজ্ঞদের ওপর কোপ: শিক্ষানবিস বা এন্ট্রি-লেভেলের চেয়ে অভিজ্ঞ মিড-লেভেল ও সিনিয়র প্রফেশনালদের বেশি ছাঁটাই করা হচ্ছে।
- ওরাকল ক্লাউড (OCI): ভারতের ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার দলের ওপর এই ছাঁটাইয়ের সুনির্দিষ্ট প্রভাব কতটা, তা এখনো স্পষ্ট নয়।
আগে থেকেই ছিল আতঙ্ক আগস্টের শুরুতেই ওরাকলের টিম ম্যানেজারদের পদ বাতিলের সম্ভাব্য তালিকা তৈরি করতে বলা হয়েছিল, ফলে ভারতীয় কর্মীদের মধ্যে ছাঁটাইয়ের আশঙ্কা আগে থেকেই ছিল। প্রসঙ্গত, গত অর্থবর্ষেই ওরাকল বিশ্বজুড়ে প্রায় ২১,০০০ কর্মী (মোট শক্তির ১৩%) ছাঁটাই করেছে। এতে তাদের কর্মী সংখ্যা ১৬২,০০০ থেকে কমে ১৪১,০০০-এ দাঁড়ায়।
বর্তমানে ১,০০০ থেকে ১,৫০৮ জনের ছাঁটাইয়ের বিষয়টি একটি আনুমানিক হিসেব। কো ম্পা নি আনুষ্ঠানিকভাবে কোনো পরিসংখ্যান প্রকাশ করলে চূড়ান্ত চিত্রটি পরিষ্কার হবে।