চিটফান্ড কাণ্ডে ইডির মেগা রেড: কলকাতা ও ইন্দোরের ১৭ জায়গায় একযোগে হানা!

কলকাতা ও ইন্দোরে ইডির সাঁড়াশি অভিযান চিটফান্ড ও আর্থিক জালিয়াতির তদন্তে বুধবার ভোর থেকেই ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রাজ্য ও রাজ্যের বাইরে একযোগে মোট ১৭টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর মধ্যে কলকাতার নারকেলডাঙা, নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবর থানা এলাকার অন্তত ৬টি স্থানে একযোগে হানা দিয়েছে ইডির পৃথক দল।
আবাসন ব্যবসায় টাকা সাদা করার অভিযোগ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, চিটফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের থেকে সংগৃহীত কোটি কোটি টাকা ঘুরপথে রিয়েল এস্টেট বা নির্মাণ ব্যবসায় খাটানো হয়েছে। অর্থাৎ জমানো কালো টাকা এভাবে সাদা করার প্রক্রিয়া চলছিল। এই চক্রের পেছনে থাকা মূল ‘লিঙ্কম্যান’ ও ব্যবসায়ীদের খোঁজেই বুধবারের এই মেগা অভিযান।
কড়া নিরাপত্তায় ম্যারাথন তল্লাশি বুধবার সকাল ৬টা থেকেই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (CRPF)-কে সাথে নিয়ে ব্যবসায়ীদের বাড়ি ও কার্যালয় ঘিরে ফেলে তদন্ত শুরু করেন গোয়েন্দারা। হাতে ব্রিফকেস ও ইডির জ্যাকেট পরা আধিকারিকরা সংশ্লিষ্ট ঠিকানাগুলির আর্থিক লেনদেন ও নথি খতিয়ে দেখছেন। প্রতারিত আমানতকারীদের একাধিক থানায় দায়ের করা অভিযোগের সূত্র ধরেই এই বেআইনি অর্থ লেনদেনের উৎসে পৌঁছনোর চেষ্টা করছে কেন্দ্রীয় সংস্থা।