‘চোখ বলছে সব…’: আমেরিকা থেকে কাকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

‘চোখ বলছে সব…’: আমেরিকা থেকে কাকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আমেরিকায় চোখের চিকিৎসার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় নতুন বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ক্লোজ-আপ ছবি পোস্ট করে ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন, “The scar tells you I’ve been through something. The eyes tell you I’m nowhere near done!”

বাংলায় যার অর্থ— “এই ক্ষতচিহ্ন বলে দেয় আমি অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি, আর চোখ বলে দেয় লড়াই এখনও শেষ হওয়ার ধারেকাছেও নেই!” চোখের নীচে স্পষ্ট আঘাতের চিহ্ন এবং ক্যামেরার দিকে স্থির চাউনি—অভিষেকের এই পোস্ট সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

পোস্ট ঘিরে উঠে আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক:

  • রাজনৈতিক প্রত্যয়: সাম্প্রতিক আইনি টানাপোড়েন ও রাজনৈতিক পরিস্থিতির আবহে অভিষেকের ‘আই আম নো হেয়ার নিয়ার ডান’ মন্তব্যটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
  • চিকিৎসার সময়সীমা নিয়ে কৌতূহল: ২০১৬ সালের মারাত্মক সড়ক দুর্ঘটনার পর থেকেই নিয়মিত বিরতিতে অভিষেকের চোখের চিকিৎসা করাতে হয়। সুপ্রিম কোর্ট তাঁকে সেপ্টেম্বরে ৩ সপ্তাহের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি দেয়। ছবিতে চোখের নীচের ক্ষতচিহ্ন দেখে প্রশ্ন উঠছে, তাঁর চিকিৎসা কি সম্পূর্ণ হতে আরও সময় লাগবে? সেক্ষেত্রে তিনি কি শীর্ষ আদালতের কাছে সময় বাড়ানোর আবেদন জানাবেন?
  • জোড়া বার্তা: যদিও দল বা সাংসদের পক্ষ থেকে সময় বাড়ানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে কালীঘাট ঘনিষ্ঠদের মতে, এই পোস্টটি একাধারে তাঁর শারীরিক যন্ত্রণার সত্যতা এবং যেকোনো পরিস্থিতিতে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকারকে স্পষ্ট করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *