বড় ধাক্কা মমতার! হাতছাড়া ‘ঘাসফুল’, তৃণমূলের নাম-প্রতীক ফ্রিজ করল কমিশন

বড় ধাক্কা মমতার! হাতছাড়া ‘ঘাসফুল’, তৃণমূলের নাম-প্রতীক ফ্রিজ করল কমিশন

৬ অক্টোবরের রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনের আগেই রাজ্য রাজনীতিতে বিরাট ধামাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৮ বছর আগে নিজের হাতে আঁকা চেনা ‘ঘাসফুল’ প্রতীক ও ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম আপাতত ফ্রিজ করল নির্বাচন কমিশন। অভ্যন্তরীণ কোন্দল ও টানা স্নায়ুযুদ্ধের জেরে কালীঘাট শিবির বা ঋতব্রত শিবির— কোনো পক্ষই এই চেনা প্রতীকে লড়তে পারবে না।

কমিশনের মূল নির্দেশিকা:

  • নাম ও প্রতীক ব্যবহার নিষেধ: অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী, আসন্ন উপনির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম বা ঘাসফুল চিহ্ন কোনো গোষ্ঠীই ব্যবহার করতে পারবে না।
  • নতুন নাম বেছে নেওয়ার সুযোগ: দুই শিবিরকেই আলাদা নাম নির্বাচন করতে হবে। তবে চাইলে সেই নতুন নামের সাথে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটির উল্লেখ রাখা যাবে।
  • জরুরি ডেডলাইন: নির্বাচন কমিশনের দেওয়া সংরক্ষিত তালিকা থেকে দুই পক্ষকেই পৃথক দুটি নতুন প্রতীক বেছে নিতে হবে। শুক্রবার সকাল ১১টার মধ্যে কমিশনকে তা জানাতে হবে।

দল কার এবং দলীয় তহবিল কার নিয়ন্ত্রণে থাকবে—এই আইনি লড়াইয়ের মাঝেই কমিশনের এই অন্তর্বর্তী সিদ্ধান্ত। তবে কমিশন স্পষ্ট করে জানিয়েছে, তৃণমূলের প্রতীক বা দলীয় নিয়ন্ত্রণ নিয়ে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; কেবল আসন্ন উপনির্বাচনের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *