পুজো দিয়ে ফেরার পথেই বড় দুর্ঘটনা! নালায় গাড়ি উল্টে ৩ শিশুসহ নিহত ৮ পুণ্যার্থী

পুজো দিয়ে ফেরার পথেই বড় দুর্ঘটনা! নালায় গাড়ি উল্টে ৩ শিশুসহ নিহত ৮ পুণ্যার্থী

শনিবার সকালে মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নালখেদায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বিখ্যাত মা বগলামুখী মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে পুণ্যার্থীবোঝাই একটি গাড়ি ফুঁসে ওঠা নালায় পড়ে যায়। এই ভয়াল দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৩টি শিশু।

শুক্রবার সারারাত ধরে চলা প্রবল বৃষ্টির কারণে ওই নালাটিতে জলের টান ও স্রোত ছিল অস্বাভাবিক বেশি। মন্দির দর্শন শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। মুহূর্তের মধ্যে গাড়িটি খরস্রোতা নালায় ছিটকে পড়ে জলের তোড়ে তলিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও উদ্ধারকারী দল। নালা থেকে গাড়িটি ডাঙায় তোলার জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। গাড়ির ভেতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছেন ডুবুরি ও উদ্ধারকারীরা। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *