দামি কোচিং নয়, চাই অদম্য জেদ! প্রথম চেষ্টাতেই NEET, JEE ও CUET ক্র্যাক ফুটপাত ব্যবসায়ীর ছেলের

দামি কোচিং নয়, চাই অদম্য জেদ! প্রথম চেষ্টাতেই NEET, JEE ও CUET ক্র্যাক ফুটপাত ব্যবসায়ীর ছেলের

সাফল্যের জন্য লাখ টাকার কোচিং কিংবা নামীদামী প্রতিষ্ঠানের তকমা লাগে না—প্রয়োজন শুধু অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস। মধ্যপ্রদেশের জবলপুরের তরুণ ওম চৌকসের অবিশ্বাস্য লড়াইয়ের গল্প যেন সেই সত্যকেই আবার প্রমাণ করে দিল।

ফুটপাথে বাবার সংগ্রাম, ছেলের চোখে স্বপ্নের উড়ান ওমের বাবা ফুটপাথে ব্যাগ বিক্রি করে চরম কষ্টে সংসার চালান। আর্থিক অনটনের কারণে বড় শহরের কোনো দামি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কথা ভাবাও ওমের পরিবারে জন্য ছিল এক আসাম্ভব বিলাসিতা। তবে প্রতিকূল পরিস্থিতি ওমের স্বপ্নের পথ রুখতে পারেনি। কোনো নামী কোচিং ছাড়াই, নিজের সুনির্দিষ্ট স্ট্র্যাটেজিতে ভর করে প্রথম চেষ্টাতেই দেশের সবচেয়ে কঠিন তিনটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা—NEET, JEE Main এবং CUET—একসঙ্গে ক্র্যাক করে চমকে দিয়েছেন তিনি। শুধু পাস করাই নয়, মেধা তালিকাতেও রাজ্যের শীর্ষ সারিতে জায়গা করে নিয়েছেন এই তরুণ।

কোচিং নয়, মূল হাতিয়ার ছিল টেক্সটবুক ও রিভিশন বড় শহরের লাখ টাকার কোচিং প্রতিষ্ঠানের বদলে ওম ভরসা রেখেছিলেন নিজের পাঠ্যবইয়ের ওপর। বিষয় না বুঝে অন্ধের মতো মুখস্থ করার প্রবণতা এড়িয়ে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ বুঝে পড়ার অভ্যাস গড়ে তোলেন তিনি। ওম জানান, “সাফল্য পাওয়ার পেছনে কোনো অলৌকিক শর্টকাট ছিল না। নিয়ম মেনে পড়াশোনা, কনসেপ্ট ক্লিয়ার রাখা এবং প্রতিদিনের পড়া নিয়মিত রিভিশন দেওয়াই ছিল আমার আসল মূলমন্ত্র।”

বটবৃক্ষের মতো পাশে ছিলেন বাবা এই কঠিন লড়াইয়ে ওমের সবচেয়ে বড় স্তম্ভ ছিলেন তাঁর বাবা। ফুটপাথে ব্যাগ বিক্রি করে টেনেটুনে সংসার চালালেও, চরম অভাবের দিনেও তিনি ছেলের পড়াশোনার স্বপ্ন নিয়ে কখনো সংশয় প্রকাশ করেননি। বাবার সেই নিরলস ত্যাগ আর অগাধ বিশ্বাসই ওমকে প্রতিনিয়ত লক্ষ্য পূরণের শক্তি জুগিয়েছে।

পরবর্তী লক্ষ্য: সাদা এপ্রন পরে মানবসেবা তিন-তিনটি সর্বভারতীয় পরীক্ষায় দুর্দান্ত ফল করলেও ওমের মূল লক্ষ্য চিকিৎসাসেবা। সাধারণ পরিবার থেকে উঠে আসা ওম এবার ডাক্তারি পড়ে সাদা এপ্রন গায়ে জড়িয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে প্রস্তুত।

জবলপুরের ওম চৌকসের এই লড়াই কেবল একটি সাফল্যের গল্প নয়; এটি প্রমাণ করে যে লক্ষ্য যদি স্থির থাকে, তবে অভাব কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না। সীমিত সামর্থ্যের মধ্যে বড় স্বপ্ন দেখে তা সত্যি করে দেখানো ওম আজ দেশের লাখ লাখ পড়ুয়ার কাছে এক বড় অনুপ্রেরণার নাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *