পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া DA! KMC পেনশনারদের জন্য বিরাট সুখবর

পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া DA! KMC পেনশনারদের জন্য বিরাট সুখবর

কলকাতা: দুর্গাপুজোর আগেই বকেয়া মহার্ঘ ভাতা (DA) পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হলো কলকাতা পুরসভার (KMC) এলাকার পেনশনারদের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশের পর অনেক রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগী বকেয়া ডিএ পেলেও, কেএমসি এলাকার বহু পেনশনার এখনও তাঁদের প্রাপ্য পাননি বলে অভিযোগ উঠছিল। সেই সমস্যা সমাধানে এবার সরাসরি মাঠে নামল বকেয়া ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন ‘কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ’

সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি বকেয়া না পাওয়া পেনশনার ও পারিবারিক পেনশনভোগীদের নাম, ব্যাঙ্ক শাখা, বিভাগ এবং পি.পি.ও. (PPO) নম্বর সংগ্রহ করেছিলেন। সংগৃহীত সেই তথ্যের ভিত্তিতেই শুরু হয়েছে সরাসরি পদক্ষেপ।

কী জানা যাচ্ছে ব্যাঙ্ক সূত্রে? মলয়বাবু সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে জানান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর ওল্ড কোর্ট হাউস স্ট্রিট শাখায় তাঁরা উপস্থিত হয়ে পেনশনারদের ৩ পাতার একটি বকেয়া তালিকা (প্রায় ১০০ জন) চিফ ম্যানেজার অনির্বাণ পালের হাতে তুলে দেন।

  • মোট পেনশনার: পিএনবি-তে কেএমসি এলাকার ৯,০০০-এর বেশি পেনশনার রয়েছেন।
  • ইতিপূর্বে মিলছে: প্রথম দফায় মাত্র ১,৬০০ জনের টাকা রিলিজ হয়েছিল।
  • নতুন আপডেট: মঙ্গলবার আরও প্রায় ৬৮০ জনের বকেয়া ছাড়া হয়েছে, যা দ্রুত অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।

সবচেয়ে আশার কথা হলো, আগামী ১০ অক্টোবরের (১০/১০/২৬) মধ্যে অর্থাৎ দুর্গাপুজোর ছুটির আগেই বাকি থাকা সমস্ত পেনশনারদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলে ব্যাঙ্কের প্রধান ম্যানেজার কনফেডারেশন নেতৃত্বকে আশ্বস্ত করেছেন।

কনফেডারেশনের এই ধারাবাহিক উদ্যোগে পুজো পার হওয়ার আগেই নিজেদের বকেয়া অর্থ হাতে পাওয়ার আশায় দিন গুনছেন হাজার হাজার অবসরপ্রাপ্ত পুরকর্মী ও তাঁদের পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *