৩১ কোটির নিষিদ্ধ কাফ সিরাপ গুঁড়িয়ে দিল রোলার! ‘নেশামুক্ত বঙ্গ’ গড়ার কড়া বার্তা

৩১ কোটির নিষিদ্ধ কাফ সিরাপ গুঁড়িয়ে দিল রোলার! ‘নেশামুক্ত বঙ্গ’ গড়ার কড়া বার্তা

রাজ্যজুড়ে নেশাবিরোধী অভিযানে নজিরবিহীন পদক্ষেপ। প্রায় ৩১ কোটি টাকা বাজারমূল্যের ৩ লক্ষ ১০ হাজার বোতল বেআইনি কাফ সিরাপ ও ফেন্সিডিল প্রকাশ্যে ধ্বংস করা হলো। সংবাদমাধ্যমের উপস্থিতিতে পে-লোডার (রোলার) চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় নিষিদ্ধ সিরাপের বোতলগুলো। প্রশাসনের স্পষ্ট বার্তা—পশ্চিমবঙ্গে বেআইনি মাদক ব্যবসা ও সরবরাহ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

আসাম থেকে গ্রেপ্তার মেগা পাচারকারী শুধু কাফ সিরাপ বাজেয়াপ্তই নয়, ইয়াবা পাচার চক্রের বিরুদ্ধেও রাজ্য পুলিশের এসটিএফ (STF) বড় সাফল্য পেয়েছে। এসটিএফ ডিজি জাভেদ শামীম জানান, এই আন্তঃরাজ্য চক্রের এক মূল মাথাকে আসাম থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

সুপ্রিম কোর্টের সবুজ সংকেত ও যৌথ অভিযান মাদক পাচার রুখতে বিএসএফ (BSF), রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং এসটিএফ সমন্বয় রেখে নিয়মিত অভিযান চালাচ্ছে। এসটিএফের তদন্ত ও মামলা পরিচালনার ক্ষমতা নিয়ে আগে যে আইনি ধোঁয়াশা ছিল, সুপ্রিম কোর্টের অনুমোদনে তা পুরোপুরি স্পষ্ট হয়েছে। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সাজা নিশ্চিত করার প্রক্রিয়া আরও সহজ হলো।

কো ম্পা নির লিখিত অঙ্গীকার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের একটি কাফ সিরাপ সংস্থা জানিয়েছে, তারা পশ্চিমবঙ্গে কোনো ধরনের নিষিদ্ধ সিরাপ সরবরাহ বা ব্যবসা করবে না—এ মর্মে লিখিত প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এ বিষয়ে ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তথ্য জানাবে রাজ্য পুলিশ।

‘নেশামুক্ত পশ্চিমবঙ্গ’ গড়ার অঙ্গীকার শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না থেকে প্রতিবেশী রাজ্য ও সীমান্ত এলাকা থেকেও যাতে মাদক না ঢুকতে পারে, তার জন্য নজরদারি দ্বিগুণ করা হয়েছে। যুবসমাজকে মাদকের মারণ ছায়া থেকে মুক্ত করে একটি ‘নেশামুক্ত পশ্চিমবঙ্গ’ গড়াই এখন মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *