জোড়া হামলার পর প্রাণের ভয়! সুরক্ষা পেতে হাইকোর্টে কুণাল ঘোষ

জোড়া হামলার পর প্রাণের ভয়! সুরক্ষা পেতে হাইকোর্টে কুণাল ঘোষ

কলকাতা: পর পর দু’দিন হামলার মুখে পড়ে এবার নিজের নিরাপত্তা ও প্রাণহানির শঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান তাঁর আইনজীবী। তবে আদালত মামলা দায়ের করার অনুমতি দিলেও, এখনই জরুরি ভিত্তিতে শুনানি মঞ্জুর করেনি।

বিধায়ক কুণাল ঘোষের অভিযোগ, শনিবার শ্রীরামপুরে একটি কর্মসূচিতে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ও পাথর ছুড়ে হামলা চালানো হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার বেলেঘাটা যাওয়ার পথে ফুলবাগান এলাকায় একদল দুষ্কৃতী বাইকে করে তাঁর পিছু নেয় এবং হাতুড়ি দিয়ে তাঁর গাড়ির কাচ ভেঙে ফেলার চেষ্টা করে। এমনকি তাঁকে গাড়ি থেকে টেনে বের করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ।

পরিস্থিতি আশঙ্কাজনক দেখে তাঁর নিরাপত্তারক্ষী আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে রক্ষা করেন এবং পরবর্তীতে তিনি নরকেলডাঙা থানায় আশ্রয় নেন। হামলার নেপথ্যে থাকা দুষ্কৃতীদের কাছেও অস্ত্র ছিল বলে দাবি বিধায়কের।

তবে এই হামলার সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। পর পর এই জোড়া হামলার ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারে কুণাল ঘোষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *