ঋতব্রতদের বিধায়ক পদ কি বাতিল? শোভনদেবের আর্জি খারিজ করে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

ঋতব্রতদের বিধায়ক পদ কি বাতিল? শোভনদেবের আর্জি খারিজ করে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

কলকাতা: ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের ১০ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিধায়ক পদ খারিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্য বিধানসভার স্পিকারই।

উল্লেখ্য, ১০ জন বিদ্রোহী বিধায়কের পদ খারিজের দাবি জানিয়ে গত ৮ জুলাই স্পিকারের দ্বারে গিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মেয়াদ আগামী ৮ অক্টোবর তিন মাস পূর্ণ করতে চলেছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, “আশা করা যায় বিধানসভার অধ্যক্ষ এই বিষয়ে খুব দ্রুত একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন।”

ঘটনাচক্রে, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকার রথীন্দ্র বসুর অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীনই সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয় মমতাপন্থী তৃণমূল শিবির। প্রবীণ বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও শুরুতেই আইনি ধাক্কা খেতে হয় তাঁদের। আর্জি জানানোর ক্ষেত্রে বেশ কিছু মারাত্মক ত্রুটি থাকায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে টেকেনি এই মামলা। ফলে পুরো বিষয়টি এখন স্পিকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *