কেউ এসব ভাবছেই না!’ মমতার সঙ্গে সমঝোতা নিয়ে আলিমুদ্দিনের অবস্থান স্পষ্ট করলেন সুজন

কেউ এসব ভাবছেই না!’ মমতার সঙ্গে সমঝোতা নিয়ে আলিমুদ্দিনের অবস্থান স্পষ্ট করলেন সুজন

শিলিগুড়ি: রাজ্য রাজনীতিতে দীর্ঘ তিন দশকের দুই চিরপ্রতিদ্বন্দ্বী— তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম কি তবে বিজেপি-বিরোধী লড়াইয়ে কাছাকাছি আসতে চলেছে? সিপিআইএম পলিটব্যুরো সদস্য এম এ বেবির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ফোনালাপের পর থেকেই এই জল্পনা তুঙ্গে। এ নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ সিপিআইএম নেতৃত্ব।

তবে শিলিগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের সঙ্গে জোটের যাবতীয় সম্ভাবনা সরাসরি খারিজ করে দিয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি স্পষ্ট জানান, “আমাদের দলের কেউ তৃণমূলের সঙ্গে জোটের কথা ভাবছে না। যদি বাইরে থেকে কেউ তা ভেবে থাকেন, তবে বুঝতে হবে এমন ভাবার কোনো কারণই নেই।”

জোটের চর্চায় মহম্মদ সেলিম ও মমতার অবস্থান: এর আগে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও বিষয়টিকে শুধুই ‘আন্দোলনকেন্দ্রিক’ বলে উল্লেখ করেন। তিনি জানান, সংবিধান রক্ষা এবং এসআইআর-সহ একাধিক ইস্যুতে সমস্ত বিজেপি-বিরোধী দলকে রাজপথে নামার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতেই উৎসাহ দেখিয়ে মমতার সঙ্গে বেবির কথা হয়। সেলিমের সাফ কথা, “এর মানে একসঙ্গে নির্বাচন লড়া বা জোট করা নয়। কোনো প্রেমপত্র আদান-প্রদান হয়নি।”

অন্যদিকে শ্রীরামপুরের এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানান, এখন কোনো রাজনৈতিক দল বা পতাকার রঙ দেখার সময় নয়; দেশের বর্তমান পরিস্থিতিতে বিজেপি-বিরোধী ঐক্যকে শক্তিশালী করাই তাঁদের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *