মায়ের আপত্তিকর মুহূর্ত দেখে ফেলাতেই চরম পরিণতি! ১৩ বছরের কিশোরকে ‘খুন’ করল মা?

মায়ের আপত্তিকর মুহূর্ত দেখে ফেলাতেই চরম পরিণতি! ১৩ বছরের কিশোরকে ‘খুন’ করল মা?

উত্তর ২৪ পরগনা: মায়ের গোপন সম্পর্কের কথা জেনে ফেলা এবং তার প্রতিবাদ করাই কি কাল হলো? পরকীয়া ঢাকা দিতে নিজের ১৩ বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুন করার মারাত্মক অভিযোগ উঠল জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। পুজোর আগেই মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার যাদবপুর গ্রাম এলাকায়।

পুলিশ সূত্রের খবর, মৃত কিশোরের নাম শুভদীপ পাল। শুভদীপের বাবা দিলীপ পাল কাজের সূত্রে বাইরে থাকেন। বাড়িতে মা সাথী পালের সঙ্গেই থাকত ওই কিশোর। অভিযোগ, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সাথী একাধিক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। বাড়িতে প্রায়শই মদের আসর বসত। মায়ের এই অনৈতিক কাজের প্রতিবাদ করায় শুভদীপকে হামেশাই ভয় দেখানো হতো বলে দাবি প্রতিবেশীদের।

ঠিক কী ঘটেছিল সেদিন? রবিবার রাতে শুভদীপ সহপাঠীর বাড়ি থেকে ফিরে নিজের চোখে মাকে এক অচেনা ব্যক্তির সাথে অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এই ঘটনার পর সে তীব্র প্রতিবাদ জানায় এবং সমস্ত বিষয় বাবাকে জানিয়ে দেওয়ার কথা বলে। এই নিয়েই মা ও ছেলের মধ্যে চরম বাকবিতণ্ডা শুরু হয়। কিছু সময় পর শুভদীপের চিৎকার বন্ধ হয়ে গেলে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পান সে মেঝেতে নিথর হয়ে পড়ে রয়েছে, আর মা মদ্যপ অবস্থায় অসংলগ্ন বকছেন।

তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গলায় আঁচড়ের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

গ্রেফতার অভিযুক্ত মা: ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত সাথী পালকে আটক করে এবং টানা জেরার পর তাকে গ্রেফতার করে। নিজের সন্তানের এমন পরিণতিতে কান্নায় ভেঙে পড়ে বাবা দিলীপ পাল স্ত্রীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। বারাসাত জেলা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *