‘সারথি’ প্রকল্পে বিরাট ধামাকা! ৫০৮ কোটিতে ১২ লাখের বেশি পড়ুয়া পাচ্ছে নতুন সাইকেল

‘সারথি’ প্রকল্পে বিরাট ধামাকা! ৫০৮ কোটিতে ১২ লাখের বেশি পড়ুয়া পাচ্ছে নতুন সাইকেল

কলকাতা: রাজ্যের শিক্ষার্থীদের সুবিধার্থে এবং শিক্ষায় গতি আনতে বড়সড় পদক্ষেপ করল সরকার। স্কুলে আসা-যাওয়ার পথ আরও সহজ করতে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ‘সারথি’ কর্মসূচি। ২০২৬-২৭ অর্থবর্ষে প্রায় ৫০৮ কোটি টাকা ব্যয়ে মোট ১২ লক্ষ ৫৯ হাজার ছাত্র-ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়ার বিশাল লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কোথা থেকে সূচনা? হাওড়ার ১৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এই ঐতিহাসিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হচ্ছে। মঙ্গলবার সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার কাজ শুরু হবে।

কেন এই ‘সারথি’ উদ্যোগ? বিশেষ করে দূর-দূরান্ত থেকে যেসব ছাত্র-ছাত্রী স্কুলে আসতে যাতায়াতের সমস্যায় পড়েন, তাঁদের কথা ভেবেই এই সাইকেল বিতরণের সিদ্ধান্ত। উচ্চশিক্ষা, নিয়মিত উপস্থিতি এবং শারীরিক সুস্থতায় উৎসাহ দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এই বিশাল প্রকল্প রূপায়িত হচ্ছে।

স্কুল জুড়ে তুমুল উন্মাদনা: মঙ্গলবার এই বিশেষ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হতে চলায় সোমবার থেকেই হাওড়ার ওই প্রাচীন স্কুলে সাজ সাজ রব। প্রিয় স্কুলে এই বড় কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে দারুণ উৎসাহ দেখা গেছে। পুরো অনুষ্ঠান ও নিরাপত্তার বিষয়টি আগেভাগেই খতিয়ে দেখতে সোমবার সকালে বিদ্যালয় পরিদর্শন করেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া এবং পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্ভেদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *