‘জ্ঞানেশ কুমারের বদলে সরাসরি বসের পদত্যাগ দাবি করুন’! সিজেপিকে বিস্ফোরক পরামর্শ কেজরিওয়ালের
September 29, 202611:41 am

সিজেপি-কে এক টিভি সাক্ষাৎকারে নজিরবিহীন পরামর্শ দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বদলে আন্দোলনকারীদের সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করা উচিত। বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের সরানোর জন্য বারবার যন্তর মন্তরে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই বলেই তাঁর মত।
প্রধানমন্ত্রীর নির্দেশেই কাজ কেজরিওয়ালের অভিযোগ, নির্বাচন কমিশনার যা কিছু করেছেন তা নিজের স্বার্থে নয়, বরং তাঁর ‘বস’ অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশেই করেছেন। তাই আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত সরাসরি বসের পদত্যাগ। এই কৌশলী মন্তব্যের মাধ্যমে কেজরিওয়াল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দেশের শীর্ষ নেতৃত্বকে সরাসরি আক্রমণের নিশানা করেছেন।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।