বিজয় সরকারের বড় ঘোষণা! নবজাতকদের ১ গ্রামের সোনার আংটি পরালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

তামিলনাড়ুতে নবজাতক শিশুদের জন্য ‘থাইমামন থাঙ্গা মোথিরম’ বা মামার সোনার আংটি প্রকল্পের আনুষ্ঠানিক শুভসূচনা করলেন মুখ্যমন্ত্রী বিজয়। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে মুখ্যমন্ত্রী সরকারি রাজাজি হাসপাতালে উপস্থিত হয়ে নবজাতক শিশুদের হাতে ২২ ক্যারেটের ১ গ্রাম ওজনের সোনার আংটি তুলে দেন। রাজ্য সরকারের এই অভিনব জনকল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে রাজ্যের শিশু ও মায়েদের বিশেষ সম্মান জানানো হচ্ছে।
প্রকল্পের বরাদ্দ ও তাৎপর্য এই মানবিক ও কল্যাণমূলক উদ্যোগটি বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মোট ৭৫৫.৮৩ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে রাজ্যের তামিল সংস্কৃতির আবেগ জড়িয়ে থাকার পাশাপাশি সাধারণ পরিবারের পাশে দাঁড়ানোর এক বড় প্রয়াস দেখা যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার পরিবার সরাসরি উপকৃত হবেন।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।