পুজোর মুখে অ্যাকাউন্টে ৩০০০ টাকা? ‘অন্নপূর্ণা ভান্ডার’ নিয়ে নয়া আপডেট!

কলকাতা: দুর্গাপুজোর আবহ তৈরি হতেই রাজ্যবাসীর জন্য আসতে চলেছে বড়সড় উপহার। বহুল আলোচিত ‘অন্নপূর্ণা ভান্ডার যোজনা’ নিয়ে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিবাচক ইঙ্গিত মিলছে প্রশাসনিক মহল থেকে। আবেদনপত্রগুলির কারিগরি ও প্রশাসনিক স্তরে যাচাইয়ের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
যাই প্রক্রিয়ার কাজ পুরোপুরি সম্পন্ন হলেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
কী এই অন্নপূর্ণা ভান্ডার যোজনা?
সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনের ব্যয়ভার লাঘবের উদ্দেশ্যেই এই সরকারি আর্থিক সহায়তা প্রকল্প। বহু দিন ধরেই এই অনুদানের অপেক্ষায় প্রহর গুনছিলেন হাজার হাজার আবেদনকারী। সরকারি যাচাইকরণ প্রক্রিয়া প্রায় শেষ হওয়ায় দ্রুত টাকা জমা পড়ার আশায় বুক বাঁধছেন তারা।
পুজোর আগেই কি সকলে পাবেন টাকা?
অনেকের মনেই প্রশ্ন জেগেছে—পুজোর ছুটির আগেই কি সমস্ত আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে?
প্রশাসন সূত্রের খবর, বাছাই পর্ব শেষ হলেও প্রথম দফায় সবাইকে একসঙ্গে এই সুবিধা দেওয়া সম্ভব না-ও হতে পারে। নথিপত্রের সঠিকতা ও প্রয়োজনীয় অগ্রাধিকারের ভিত্তিতেই প্রথম কিস্তির তালিকা তৈরি করা হচ্ছে। যাঁদের ফর্ম ও কাগজপত্র সম্পূর্ণ নির্ভুল রয়েছে, তাঁরা প্রথম ধাপে অগ্রাধিকার পাবেন। ফলে সবাই পুজোর আগে না পেলেও, প্রথম তালিকায় থাকা ব্যক্তিরা সময়মতোই এই বিরাট আর্থিক সুবিধা পেতে চলেছেন।
কবে চালু হচ্ছে সরকারি নির্দেশিকা?
একটি সাংবাদিক সম্মেলনে প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোকপাত করা হয়েছে। নবান্ন সূত্রের খবর, যাচাই পর্ব মিটে গেলেই খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠা শুরু হবে। ফলে উৎসবের মরশুম শুরুর আগেই যোগ্য আবেদনকারীদের জন্য দারুণ চমক আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।