অভিনব প্রতিবাদ! ছাগলের গলায় ছবি ঝুলিয়ে ক্ষোভ বিজেপিপন্থী চিকিৎসকদের
September 29, 20266:46 pm

সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দপ্তরের সামনে মঙ্গলবার এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর বিক্ষোভ দেখালেন বিজেপিপন্থী চিকিৎসকদের একাংশ। ‘ভুয়ো’ চিকিৎসক নিয়োগ ও দুর্নীতির অভিযোগে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা অবিলম্বে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় এবং সহ-সভাপতি সুশান্ত রায়ের পদত্যাগের দাবি জানান। প্রতিবাদকে অভিনব রূপ দিতে দুটি ছাগলের গলায় সুদীপ্ত রায় ও প্রাক্তন সভাপতি নির্মল মাজির ছবি ঝুলিয়ে স্লোগান তুলে এলাকা উত্তপ্ত করে তোলেন চিকিৎসকেরা।