কলকাতা পুরসভার ধামাকা ঘোষণা! বকেয়া সম্পত্তি করে মিলবে ১০০% পর্যন্ত ছাড়

কলকাতা পুরসভার ধামাকা ঘোষণা! বকেয়া সম্পত্তি করে মিলবে ১০০% পর্যন্ত ছাড়

কলকাতাবাসীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলো কলকাতা পুরসভা (KMC)। পুরসভার বকেয়া রাজস্ব আদায় বাড়াতে এবং করদাতাদের ওপর থেকে অতিরিক্ত সুদের বোঝা কমাতে চালু করা হয়েছে ‘ইনসেন্টিভ ওয়েভার অফ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দ্য প্রপার্টি ট্যাক্স পেয়ার্স স্কিম ২০২৬’।

এই বিশেষ ওয়েভার স্কিমের মাধ্যমে আবাসিক থেকে বাণিজ্যিক—সব ধরনের সম্পত্তি করদাতারা সুদ ও পেনাল্টিতে বিরাট অঙ্কের ছাড় পাবেন।

কোথায় কত ছাড় মিলবে?

এই স্কিমটি প্রাথমিকভাবে ৬ মাসের জন্য কার্যকর থাকবে (প্রয়োজনে রাজ্য সরকার জনস্বার্থে এর মেয়াদ আরও ২ মাস বাড়াতে পারে)। প্রথম ৬ মাসে ছাড়ের পরিমাপ:

  • আবাসিক (Residential) সম্পত্তি: সুদে এবং পেনাল্টিতে ১০০% সম্পূর্ণ ছাড়।
  • সরকারি/কেন্দ্রীয় ও PSU সম্পত্তি: সুদে এবং পেনাল্টিতে ১০০% পূর্ণ ছাড়।
  • বাণিজ্যিক (Commercial) সম্পত্তি: সুদে ৭০% এবং পেনাল্টিতে ৯৯% ছাড়।
  • মিশ্র (Mixed Use) সম্পত্তি: সুদে ৮০% এবং পেনাল্টিতে ৯৯% ছাড়।

মেয়াদের পর পরবর্তী ২ মাসের নিয়ম:

প্রথম ৬ মাস পেরিয়ে যাওয়ার পর যদি মেয়াদ অতিরিক্ত ২ মাস বাড়ানো হয়, তবে সরকারি সম্পত্তি ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে সুদে ৬০% এবং পেনাল্টিতে ৯৯% ছাড় পাওয়া যাবে। সরকারি সম্পত্তির ক্ষেত্রে পুরো সময় জুড়েই ১০০% ছাড় বহাল থাকবে।

ছাড় পাওয়ার মূল শর্তাবলী:

  • বিল কাভারেজ: ৩০ জুন, ২০২৬ পর্যন্ত ইস্যু করা সমস্ত বকেয়া বিলের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে।
  • পুরো বকেয়া মেটানো বাধ্যবাধকতা: স্কিমের নির্দিষ্ট মেয়াদের মধ্যেই সমস্ত বকেয়া কর পরিশোধ করতে হবে। আপনি চাইলে কিস্তিতেও পেমেন্ট করতে পারেন, তবে সম্পূর্ণ টাকা নির্ধারিত সময়ের মধ্যেই মিটিয়ে ফেলতে হবে।
  • মামলা প্রত্যাহার: সম্পত্তি কর বা বার্ষিক মূল্যায়ন (Annual Valuation) নিয়ে পুরসভা কিংবা কোনো আইনি আদালতে মামলা বা বিরোধ চলছে থাকলে, এই স্কিমের সুবিধা নিতে হলে আগে সেই মামলা প্রত্যাহার করে নিতে হবে।

দীর্ঘদিন ধরে জমা থাকা প্রপার্টি ট্যাক্সের বকেয়া এক লপ্তে মিটিয়ে ঝামেলামুক্ত হওয়ার এটিই সেরা সুযোগ। সময়সীমা শেষ হওয়ার আগেই পুরসভার সঙ্গে যোগাযোগ করে এই সুবর্ণ সুযোগের লাভ তুলুন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *