অক্টোবরজুড়ে ছুটির ছড়াছড়ি! সরকারি কর্মীদের জন্য ১৭ দিনই ‘অফ ডে’?

শারদোৎসবের আবহ শুরু হতেই সরকারি কর্মচারীদের জন্য বয়ে এল আনন্দের সংবাদ। দেবীপক্ষের আগমন ও উৎসবের মরসুমকে ঘিরে অক্টোবর মাসজুড়ে রয়েছে ছুটির এক দীর্ঘ তালিকা। চলতি বছরের ক্যালেন্ডার অনুযায়ী, ৩১ দিনের অক্টোবর মাসে সরকারি কর্মচারীরা মোট ১৬ দিন ছুটি উপভোগ করার সুযোগ পাবেন। মাসের শুরুতেই ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটির সঙ্গে যুক্ত হচ্ছে ৩ ও ৪ অক্টোবরের সপ্তাহান্তিক ছুটি। এছাড়া ১০ অক্টোবর মহালয়া এবং ১১ অক্টোবর রবিবারের ছুটিও এই তালিকার অন্তর্ভুক্ত।
উৎসবের মূল আমেজ শুরু হচ্ছে ১৫ অক্টোবর পঞ্চমী থেকে। সেদিন থেকে টানা ২৬ অক্টোবর লক্ষ্মীপূজোর পরদিন পর্যন্ত দীর্ঘ ১২ দিন পুরোপুরি বন্ধ থাকছে সরকারি দপ্তর। শুধু অক্টোবরই নয়, পরবর্তী নভেম্বর মাসেও কালীপূজা, দেওয়ালি, ছটপূজা ও গুরু নানক জয়ন্তী মিলিয়ে মোট ১১ দিনের ছুটি অপেক্ষা করছে। সব মিলিয়ে আগামীর উৎসবের দিনগুলোতে ছুটি ও আনন্দের জোয়ারে ভাসতে চলেছেন সরকারি কর্মীরা।