‘এখনই পদত্যাগ করুন’, জ্ঞানেশ কুমারকে ঘিরে দিল্লিতে মমতার বিস্ফোরক হুঁশিয়ারি!

‘এখনই পদত্যাগ করুন’, জ্ঞানেশ কুমারকে ঘিরে দিল্লিতে মমতার বিস্ফোরক হুঁশিয়ারি!

দিল্লিতে ইন্ডিয়া (INDIA) জোটের হাই-ভোল্টেজ বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মল্লিকার্জুন খাড়গে ও সনিয়া গান্ধীর উপস্থিতিতে তিনি সাফ জানান, অবিলম্বে সিইসি-কে পদত্যাগ করতে হবে, নতুবা এই আন্দোলন মাটি থেকে সোজা আকাশ এবং চাঁদ-সূর্য পর্যন্ত ছড়িয়ে পড়বে। ইভিএম প্রক্রিয়া ও ভোট গণনায় কারচুপির গুরুতর অভিযোগ তুলে মমতা বলেন, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ হাইজ্যাক করা হয়েছে এবং সফটওয়্যারের মাধ্যমে তা পঙ্গু করে দেওয়া হয়েছে। তাঁর দাবি, শুধুমাত্র বাংলাতেই প্রায় ৯২ লক্ষ এবং সারা ভারতে ১৩ কোটির বেশি ভোট লুট করা হয়েছে।

নির্বাচন কমিশনের এই কার্যকলাপে কড়া হুঁশিয়ারি দিয়ে বিরোধী জোটের শীর্ষ এই নেত্রী জানান, আগামী দিনে গণতন্ত্র রক্ষা ও সংবিধান বাঁচানোর লড়াইয়ে ছাত্র, যুব ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে আন্দোলন নামবে বিরোধীরা। এর জন্য প্রয়োজনে জীবন বাজি রাখতেও তাঁরা প্রস্তুত বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *