শুভেন্দু অধিকারীকে নিয়ে বেফাঁস মন্তব্য, ৭ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে চরম বিপদে হুমায়ুন!

শুভেন্দু অধিকারীকে নিয়ে বেফাঁস মন্তব্য, ৭ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে চরম বিপদে হুমায়ুন!

শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি বিপাকে জড়ালেন আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র প্রধান হুমায়ুন কবীর। গত ২৭ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে করা মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর আইনজীবীর মাধ্যমে গত ২৯ সেপ্টেম্বর তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ, হুমায়ুন কবীরের বক্তব্যটি অত্যন্ত আপত্তিকর ও উস্কানিমূলক ছিল, যেখানে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের মতো রাজনৈতিক সংবেদনশীল প্রসঙ্গ টেনে আনা হয়। এই ধরণের মন্তব্য শুভেন্দু অধিকারীর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আশঙ্কাজনক বলে নোটিশে দাবি করা হয়েছে।

আইনি নোটিশে হুমায়ুন কবীরকে তাঁর বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যে সংবাদমাধ্যমে তিনি মন্তব্যটি করেছিলেন, সেখানেই প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং বক্তব্য সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না মর্মে লিখিত আশ্বাস ও জবাব দেওয়ার জন্য তাঁকে ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, বিতর্কের মুখে পড়ে হুমায়ুন পরবর্তীতে সুর বদলে শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *