বারুইপুরের রাস্তায় সাধারণ মানুষের হাঁটার জায়গা নেই, পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ চড়ছে!

বারুইপুরের রাস্তায় সাধারণ মানুষের হাঁটার জায়গা নেই, পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ চড়ছে!

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন সংলগ্ন উমাচরণ রায় রোড ও কালীতলা মোড় এলাকায় বেআইনি দোকানপাট এবং অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। সরু রাস্তার দুই পাশ দখল করে গড়ে উঠেছে সারিসারি স্টল ও খাবারের ভ্যান। তার ওপর রাস্তার ওপর যেখানে-সেখানে বাইক, স্কুটি, অটো ও টোটো দাঁড় করিয়ে রাখার ফলে হেঁটে চলারও উপায় নেই। ব্যস্ত সময়ে এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে ট্রেন মিস করছেন অনেকে, এমনকি আটকে পড়ছে জরুরি জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সও। সমস্যা চরমে উঠলেও ট্রাফিক পুলিশের দেখা মেলে না বলে অভিযোগ ক্ষুব্ধ সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের।

প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় ক্ষোভ বাড়ছে সর্বত্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরো বিষয় জেনেও পুলিশ প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে। এদিকে বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী জানান, এই পদক্ষেপ নেওয়ার জন্য বারবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। অন্যদিকে, বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক কেবল সমস্যাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েই দায় সেরেছেন। ফলে কোনো সুরাহা না হওয়ায় চরম ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *