লাইনজুড়ে পাতা মৃত্যুফাঁদ দেখে আঁতকে উঠলেন রেলকর্মী, এক মুহূর্তে ভেস্তে গেল বড়সড় অন্তর্ঘাত!

লাইনজুড়ে পাতা মৃত্যুফাঁদ দেখে আঁতকে উঠলেন রেলকর্মী, এক মুহূর্তে ভেস্তে গেল বড়সড় অন্তর্ঘাত!

রেললাইনে বড়সড় নাশকতার ছক বানচাল করে যাত্রীদের প্রাণ রক্ষা করলেন খড়গপুর ডিভিশনের দুই আসামসাহসী রেলকর্মী। গত ৭ সেপ্টেম্বর রাতে ঝাড়গ্রাম-গিধনি শাখায় টহল দেওয়ার সময় ট্র্যাক মেনটেইনার সঞ্জয় সিং তিন সন্দেহভাজনকে লাইনে হেঁটে যেতে দেখেন। সন্দেহ হওয়ায় টর্চের আলো ফেলতেই দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং তিনি লাইনের ওপর একটি শাবল পড়ে থাকতে দেখেন। একই রাতে অন্য এক পয়েন্টে আরেক রেলকর্মী ভীম মাহাতোর নজরে আসে আপ লাইনে ফেলে রাখা ব্যাগ, হ্যাকস ব্লেড, তারের টুকরো ও বোতল। দুজনের সময়োচিত সতর্কতায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে আরপিএফ ও আধিকারিকরা ঘটনাস্থলে তল্লাশি চালান। ফলে সম্ভাব্য এক ভয়াবহ রক্তক্ষয়ী দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যান হাজার হাজার ট্রেন যাত্রী।

এই অসামান্য তৎপরতা, কর্তব্যনিষ্ঠা ও যাত্রীদের সুরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে সম্প্রতি এগিয়ে এসেছে রেল কর্তৃপক্ষ। খড়গপুর ডিভিশনের ডিআরএম ললিত মোহন পাণ্ডে বীর দুই কর্মী সঞ্জয় সিং ও ভীম মাহাতোর হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন। ডিআরএম তাঁদের ভূয়সী প্রশংসা করে জানান যে, এ ধরনের নিষ্ঠাবান কর্মীরাই রেলের প্রকৃত সম্পদ। তাঁদের উপস্থিত বুদ্ধির জোরেই ওই রাতে একাধিক রেললাইন এবং হাজারও সাধারণ মানুষের অমূল্য জীবন রক্ষা পেয়েছে। কর্তৃপক্ষের এই দ্রুত সম্মাননা অন্যান্য কর্মীদেরও সুরক্ষার কাজে আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *