অনাস্থায় তৃণমূলের হার! গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে

অনাস্থায় তৃণমূলের হার! গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে

উলুবেড়িয়া-২ ব্লকের খলিশানি গ্রাম পঞ্চায়েত এবার শাসকদল তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপির দখলে গেল। বুধবার পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিজেপি কর্মী গীতা পরামানিক।

মোট ১৭ আসনের এই খলিশানি গ্রাম পঞ্চায়েতে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১১টি এবং বিজেপি ৬টি আসনে জয়লাভ করেছিল। পরবর্তীতে তৃণমূলের আসুরা বেগমকে প্রধান করে বোর্ড গঠিত হয়। তবে গত ১০ সেপ্টেম্বর প্রধানের বিরুদ্ধে ৯ জন সদস্য একযোগে অনাস্থা প্রস্তাব পেশ করেন। বুধবার সেই ৯ জন সদস্যের সর্বসম্মতিক্রমে ও উপস্থিতিতে নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং গীতা পরামানিককে নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *