মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ৩০ লাখ পাঠাল মন্ত্রী ইন্দ্রনীলের সংস্থা? বিস্ফোরক দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি!

মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ৩০ লাখ পাঠাল মন্ত্রী ইন্দ্রনীলের সংস্থা? বিস্ফোরক দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি!

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে প্রায় ৩০ লাখ টাকা পাঠানো হয়েছিল বলে চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ইন্দ্রনীল মন্ত্রী থাকাকালীন তাঁর সংস্থার অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকার বেশি নগদ জমা পড়েছিল, যার একাংশ মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো হয়। যদিও এই আর্থিক লেনদেনকে বই ও গানের ‘রয়্যালটি’ হিসেবে ব্যাখ্যা করেছেন ইন্দ্রনীল সেন। বউবাজার থানার একটি এফআইআরের ভিত্তিতে শুরু হওয়া এই আর্থিক তছরুপের তদন্তে নেমে ইতিমধ্যেই কলকাতায় ১৫টি স্থানে তল্লাশি এবং ইন্দ্রনীলকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থাটি।

ইডির তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মা আর্ট’ (MassArt) নামক একটি সংস্থা, যার মাধ্যমে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইউনেস্কোর লোগো ও নাম অবৈধভাবে ব্যবহার করে দুর্গা পুজোর ‘প্রিভিউ শো’-এর বিপুল মূল্যের টিকিট বিক্রি করা হয়েছিল। অভিযোগ, ২০২৩ ও ২০২৪ সালে লক্ষাধিক টিকিট বিক্রি করে সংগৃহীত অর্থের একটা বড় অংশ নগদে তুলে নেওয়া হয়। পাশাপাশি, ইন্দ্রনীল সেনের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের ৮৫ কোটি টাকার সরকারি টেন্ডার পাইয়ে দেওয়া এবং পরবর্তীতে সেই টাকা আত্মীয়দের সংস্থায় ঘুরিয়ে নেওয়ার অভিযোগও খতিয়ে দেখছে ইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *