ন্যাটোকে পরমাণু হামলার হুঁশিয়ারি, কালিনিনগ্রাদ রক্ষায় কোন চরম পদক্ষেপের ইঙ্গিত পুতিনের?

ন্যাটোকে পরমাণু হামলার হুঁশিয়ারি, কালিনিনগ্রাদ রক্ষায় কোন চরম পদক্ষেপের ইঙ্গিত পুতিনের?

ইউরোপে নতুন করে সংঘাতের আবহ তৈরি করে ন্যাটোকে সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় আয়োজিত ভালদাই ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ইউরোপের কোনো দেশকে আক্রমণ করার ইচ্ছা রাশিয়ার নেই এবং মস্কো শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে রাশিয়ান ফেডারেশন বা পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মতো ন্যাটো সদস্যবেষ্টিত রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদে কোনো সরাসরি হামলা হলে রাশিয়া হাত গুটিয়ে থাকবে না। সেক্ষেত্রে সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া তার অস্ত্রভাণ্ডারে থাকা সমস্ত পরমাণু ও সামরিক শক্তি প্রয়োগ করতে বাধ্য হবে বলে তিনি স্পষ্ট বার্তা দেন।

এই ইস্যুতে রাশিয়ার কাছ থেকে একটি কূটনৈতিক নোট পাওয়ার কথা নিশ্চিত করেছে ন্যাটো, যেখানে কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে পরমাণু হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ন্যাটোর মহাসচিব মার্ক রুট একে দায়িত্বজ্ঞানহীন হুমকি হিসেবে উল্লেখ করে জানান, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। ২০২২ সালে ইউক্রেন অভিযান শুরুর পর থেকে পশ্চিমি দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ইউরোপীয় দেশগুলোর সাবোটাজ ও হাইব্রিড যুদ্ধের অভিযোগ মস্কো উড়িয়ে দিলেও, পরিস্থিতি যে কোনো সময় অনিয়ন্ত্রিত মোড় নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *