উৎসবের আবহেই কি নামবে বিপদের ছায়া, সূর্যের চাল বদলে চরম সংকটে এই পাঁচ রাশি?

শারদোৎসবের আনন্দ ও উদযাপনের মাঝেই এক বড়সড় জ্যোতিষীয় পরিবর্তনের সাক্ষী হতে চলেছে গ্রহ জগত। জ্যোতিষ গণনা অনুসারে, আগামী ১৭ অক্টোবর সূর্য দেবতা কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবেন। মহা সমারোহে দুর্গাপুজো উদযাপনের সময় সূর্যে এই রাশি পরিবর্তন বা গোচর ১২টি রাশির জীবনেই কম-বেশি প্রভাব ফেলবে। তবে এই সময়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন, কর্কট, কন্যা, বৃশ্চিক ও মীন রাশির জাতক-জাতিকাদের।
সূর্যের এই অবস্থানের কারণে এই ৫টি রাশির জাতকদের জীবনে একাধিক চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা আসতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ ও মানসিক অস্থিরতার পাশাপাশি সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতপার্থক্য তৈরি হতে পারে। একই সাথে পারিবারিক অশান্তি ও আর্থিক লেনদেনে ক্ষতির আশঙ্কা থাকছে। তাই উৎসবের দিনগুলিতে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, ব্যবসায়িক বিনিয়োগ কিংবা হঠাৎ বড় খরচের ক্ষেত্রে বিচক্ষণতা ও সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।