লিভ ইনে কড়া নজর আর একটার বেশি বিয়ে নয়! মোদী রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি

লিভ ইনে কড়া নজর আর একটার বেশি বিয়ে নয়! মোদী রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি

উত্তরাখণ্ডের পর এবার মোদী রাজ্য গুজরাটেও আনুষ্ঠানিকভাবে কার্যকর হল বহুচর্চিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে স্বাক্ষর করার পর রাজ্য সরকার গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন এই আইন অনুযায়ী, গুজরাটে এখন থেকে বিয়ের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে এবং স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, লিভ-ইন সম্পর্কে থাকতে হলেও নির্দিষ্ট নিয়ম মেনে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় কঠোর আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে যুগলদের।

উত্তরাধিকার ও সম্পত্তির অধিকারেও আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। আইন অনুযায়ী, পুত্র ও কন্যার সম্পত্তিতে সমানাধিকার নিশ্চিত করা হয়েছে এবং দত্তক বা সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সন্তানরাও জৈবিক সন্তানদের মতোই সমান আইনি উত্তরাধিকার পাবে। তবে সাধারণ মানুষের জন্য এই সমস্ত কড়া নিয়ম লাগু হলেও, রাজ্যের তফসিলি উপজাতি সম্প্রদায়কে এই আইনের আওতা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *