মুম্বইয়ের পর এবার দিল্লি! বাসের বনেটে হাত দিয়ে পথ আটকালেন তরুণী, মনে করালেন রিয়া আহিরকে – এক ঝলক

মুম্বইয়ের পর এবার দিল্লি! বাসের বনেটে হাত দিয়ে পথ আটকালেন তরুণী, মনে করালেন রিয়া আহিরকে – এক ঝলক

একঝলক ডেস্ক:

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত এগারোশো বিক্ষোভকারীকে আটক করে। ঠিক সেই সময়ই মুম্বইয়ের রিয়া আহিরের কথা মনে করিয়ে দিয়ে এক তরুণী পুলিশ বাসের সামনে এসে দাঁড়ান। বাসটির বনেটে হাত রেখে পথ আটকান তিনি, দাবি জানান বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত বাস ছাড়বেন না। শেষপর্যন্ত তাঁর প্রতিবাদের জেরে বাস থেকে বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র চর্চা। তরুণীর পরিচয় না মিললেও নেটিজেনদের একাংশ তাঁর সাহসিকতার প্রশংসা করছেন। যদিও অন্য একটি অংশের মতে এটি স্রেফ ‘পাবলিসিটি স্টান্ট’। উল্লেখ্য, এই বিক্ষোভে অতীশী ও সঞ্জয় সিংয়ের মতো শীর্ষ নেতারাও আটক হন। আগামী ১০ অক্টোবর ফের রাজধানীতে বড় আন্দোলনের ডাক দিয়েছে আয়োজকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *