হোটেল-রেস্তোরাঁর পর কলকাতার হাসপাতালে দমকলের স্ক্যানার! মির্জা গালিব স্ট্রিটের ঘটনার পর বাড়ল তৎপরতা

হোটেল-রেস্তোরাঁর পর কলকাতার হাসপাতালে দমকলের স্ক্যানার! মির্জা গালিব স্ট্রিটের ঘটনার পর বাড়ল তৎপরতা

মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর শহরজুড়ে অগ্নিসুরক্ষা সুনিশ্চিত করতে তৎপরতা বাড়াল দমকল বিভাগ। হোটেল ও রেস্তোরাঁয় নজরদারির পর এবার কলকাতার হাসপাতালগুলিতে অগ্নিসুরক্ষা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। শুক্রবারের পর শনিবারেও শহরের একাধিক হাসপাতালে বিশেষ পরিদর্শনে যান দফতরের আধিকারিকরা।

শনিবার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে উপস্থিত হয়ে সেখানকার অগ্নিনির্বাপক ব্যবস্থা, এমার্জেন্সি এক্সিট ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম খতিয়ে দেখেন আধিকারিকরা। ওই চত্বরেই অবস্থিত আরও একটি বেসরকারি হাসপাতালেও তাঁদের পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। অগ্নিকাণ্ড রোধে এবং রোগী ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *