রাতে বন্দুক উঁচিয়ে হুমকি, সকালে রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়লেন বিধায়ক বায়রন বিশ্বাস! – এক ঝলক

রাতে বন্দুক উঁচিয়ে হুমকি, সকালে রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়লেন বিধায়ক বায়রন বিশ্বাস! – এক ঝলক

একঝলক ডেস্ক:

শনিবার দুপুরে ধুলিয়ানে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে ঘটা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর শরীরের প্রায় ত্রিশ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তীব্র নেশাগ্রস্ত অবস্থায় নিজের দাদা ও বোনকে বন্দুক উঁচিয়ে হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন বিধায়ক। ভয়ে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর তিনি বাড়িতে একা ছিলেন।

পরদিন সকালে ফের নেশাগ্রস্ত থাকা অবস্থায় তাঁর বাড়ির সঙ্গে সংযুক্ত বিড়ি কারখানার গুদামে এই রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অসাবধানতাবশত আগুন লাগার ফলেই এই বিপত্তি ঘটে এবং তা দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরও তিনি ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। পরবর্তীতে কারখানার শ্রমিক ও ম্যানেজাররা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই আকস্মিক ও রহস্যজনক ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *