উৎসবের আগেই বড় ধাক্কা! ৭ হাজার পাম্পে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম! – এক ঝলক

উৎসবের আগেই বড় ধাক্কা! ৭ হাজার পাম্পে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম! – এক ঝলক

একঝলক ডেস্ক:

আসন্ন উৎসবের মরশুমের ঠিক আগে সাধারণ মানুষের জন্য বড় ধাক্কা নিয়ে এল বেসরকারি তেল সরবরাহকারী সংস্থা নায়ারা এনার্জি। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে দেশের ৭১০৮টি পেট্রল পাম্পে একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে জ্বালানির দাম। শনিবার থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে পেট্রোলের দাম লিটারপ্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলি অর্থাৎ ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাম্পে জ্বালানির দাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম একশো ডলারের কাছাকাছি পৌঁছানোর ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির বাজারে নায়রার পেট্রল প্রতি লিটার ১১৮ টাকা ৬৩ পয়সায় এবং ডিজেল প্রতি লিটার ১০৩ টাকায় বিকোচ্ছে, যদিও স্থানীয় কর বা ভ্যাটের কারণে রাজ্যভেদে এই দামে কিছুটা তারতম্য হতে পারে। চলতি বছরে এটি নায়রা এনার্জির দ্বিতীয় দফায় জ্বালানি মূল্যবৃদ্ধি। এর ফলে উৎসবের মুখে দেশজুড়ে সাধারণ গ্রাহকদের যাতায়াত ও খরচের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *