মহালয়ায় কলকাতায় কড়া ট্রাফিক বিধিনিষেধ, পথচলতি ও যাত্রীদের জন্য জরুরি পুলিশি আপডেট – এক ঝলক

মহালয়ায় কলকাতায় কড়া ট্রাফিক বিধিনিষেধ, পথচলতি ও যাত্রীদের জন্য জরুরি পুলিশি আপডেট – এক ঝলক

একঝলক ডেস্ক:

মহালয়ার বিশেষ দিনে তিলোত্তমায় যান চলাচল নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। ১০ অক্টোবর উৎসবের সূচনায় শহরে ভিড় ও নিরাপত্তা সামলাতে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ভোর ৪টে থেকে ট্রাফিক ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিষেবা যেমন দুধ, ওষুধ, ফল ও অক্সিজেনের গাড়ি ছাড়া অন্য সব ভারী পণ্যবাহী যান রাত ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকায় ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ১৬০০ কেজি পর্যন্ত ওজনের ছোট পণ্যবাহী গাড়িগুলিকে বিকেল ৪টের পর থেকে চলাচলের ছাড় দেওয়া হয়েছে।

বিশেষ করে গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা এবং স্ট্র্যান্ড রোড, বি টি রোড, রবীন্দ্র সরণি ও মানিকতলা ক্রসিংয়ের মতো ব্যস্ত মোড়গুলিতে ভোর থেকে বিকেল ৪টে পর্যন্ত কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। কিরণ শঙ্কর রায় রোড থেকে দক্ষিণমুখী যাতায়াত বন্ধ থাকবে এবং বাবুঘাট রুটের বাসগুলিকেও ঘুরিয়ে দেওয়া হবে। মহালয়ার দিন গঙ্গাস্নান ও ভিড়ের চাপ সামলাতে পুলিশ প্রয়োজনে যেকোনো মুহূর্তে অন্য রাস্তাতেও গাড়ি ঘুরিয়ে দিতে পারে। তাই ওই দিন পথে বেরোনোর আগে পুলিশের ট্রাফিক নির্দেশিকা দেখে নেওয়া অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *