সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় প্রাণ গেল দুইজনের! পাকিস্তানি দূতকে তলব করে কড়া হুঁশিয়ারি ভারতের – এক ঝলক

একঝলক ডেস্ক:
পাঞ্জাবের তারণ তরণ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ক্রমাগত ভারত ভূখণ্ডে প্রবেশের চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভারত-পাকিস্তান সীমান্তে একাধিক অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা তাদের বারবার সতর্ক করেন। তবে নির্দেশ অমান্য করে এগিয়ে এলে বাধ্য হয়ে গুলি চালান নিরাপত্তা কর্মীরা, যাতে দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। পাকিস্তানের সশস্ত্র মাদক পাচারকারী চক্রের এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ডকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছে নয়াদিল্লি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে সরাসরি তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। নিহতদের সাধারণ নাগরিক দাবি করে পাকিস্তানের তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত। সীমান্ত সুরক্ষা, দ্বিপাক্ষিক শর্তাবলি মেনে চলা এবং মাদক পাচার রুখতে ইসলামাবাদকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ভারত সরকার।