‘সাধুসন্তদের আসাম্মান বরদাস্ত নয়’, বাগেশ্বর-কাণ্ড নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
October 5, 20266:41 am

বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিংঘলের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের ধর্মীয় সম্প্রীতি ও কড়া প্রশাসনিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগেশ্বর বাবার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাগেশ্বর বাবা নিজের ব্যক্তিগত চিন্তাভাবনা ব্যক্ত করেছেন;তাঁর বক্তব্য কেউ গ্রহণ করতে পারেন, আবার কেউ না-ও করতে পারেন, তবে তিনি কারও ওপর কিছু জোর করে চাপিয়ে দেননি।
তবে মতভেদের নাম করে সাধুসন্তদের যেকোনো রকম অপমান বা অন্যায্য সমালোচনা যে রাজ্য সরকার কঠোর হাতে দমন করবে এবং কোনোভাবেই বরদাস্ত করবে না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সমস্ত নাগরিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আশ্বস্ত করেন তিনি।