৬ মাসের মধ্যে রাজ্যে চালু হবে UCC! কড়া ধর্মান্তরবিরোধী আইনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

৬ মাসের মধ্যে রাজ্যে চালু হবে UCC! কড়া ধর্মান্তরবিরোধী আইনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আগামী ৬ মাসের মধ্যে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ (UCC) চালু করা হবে বলে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিঙ্ঘলের জন্মশতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, উত্তরাখণ্ড ও গুজরাতের অনুকরণেই বাংলায় এই আইন বলবৎ করা হতে চলেছে।

ইউসিসি চালুর পাশাপাশি রাজ্যে জোরপূর্বক ধর্মান্তরকরণ রুখতেও কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টভাবে বলেন, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হওয়ার পরপরই ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ এবং বেআইনি বা জোর করে ধর্ম পরিবর্তনের মতো অপরাধের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইন ও প্রশাসনিক ব্যবস্থা আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *