মাঝ আকাশে নমাজ পড়ার নাম করে সহ-পাইলটের ভয়ঙ্কর হামলা! ১৭৪ যাত্রীর জীবন বাঁচালেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত

মাঝ আকাশে নমাজ পড়ার নাম করে সহ-পাইলটের ভয়ঙ্কর হামলা! ১৭৪ যাত্রীর জীবন বাঁচালেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় ককপিটে আচমকাই ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলা চালান ওমানি সহ-পাইলট হামাম আল হামামি। নমাজ পড়ার নাম করে মুহূর্তের মধ্যে পিছন থেকে মাথায় একের পর এক জোরালো আঘাত হানেন তিনি। এর জেরে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে ক্যাপ্টেনের এবং বিমানটি দ্রুত নীচে নামতে শুরু করে। সহ-পাইলটের এমন আকস্মিক কাণ্ডে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে।

বাইরের দিক থেকে দরজা খোলার কোড ব্লক করে দেওয়া সত্ত্বেও হার না মেনে মেঝেতে পড়ে থাকা অবস্থাতেই শেষ শক্তিতে দরজার নক ঘুরিয়ে দেন স্মিত। তাঁর এই সময়োপযোগী সাহসিকতায় বিমানের ১৭৪ জন যাত্রীর প্রাণ রক্ষা পায়। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির হাসপাতালে চিকিৎসাধীন এই ভারতীয় ক্যাপ্টেনের সঙ্গে ফোনে কথা বলে তাঁকে বিশ্বমানের নায়ক বলে প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঘটনার প্রকৃত উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *