এআই বিকৃতির বিরুদ্ধে তোপ, নারীদের পণ্য করা নিয়ে এবার বিস্ফোরক জাহ্নবী কাপুর

এআই বিকৃতির বিরুদ্ধে তোপ, নারীদের পণ্য করা নিয়ে এবার বিস্ফোরক জাহ্নবী কাপুর

‘দেবারা’ ছবির জনপ্রিয় ‘চুট্টামাল্লে’ গানের একটি এআই-মর্ফ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রযুক্তির এমন অপরাধমূলক অপব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, নারীদের সম্মতি ছাড়া তাদের বিকৃত ছবি বা ভিডিও তৈরি করা অত্যন্ত অপমানজনক এবং এটি সরাসরি যৌন নিপীড়নের সামিল। এই ডিজিটাল ভয়াবহতা আজ সমাজের প্রতিটি নারীর নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে উল্লেখ করে তিনি স্পষ্টভাবে জানান, পোশাক কিংবা জীবনধারা যাই হোক না কেন, নারীর সম্মতি এবং তার ব্যক্তিগত সীমারেখাকে সম্মান জানানো সমাজের একটি মৌলিক দায়িত্ব।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এই বিবৃতিতে চলচ্চিত্র শিল্পের বহু তারকা জাহ্নবীর সমর্থনে এগিয়ে এসেছেন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় জুনিয়র এনটিআর, চিরঞ্জীবী, বিজয় দেবেরাকোন্ডা এবং খুশবু সুন্দরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, জনপ্রিয় ব্যক্তিত্বরা যখন এমন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তখন তা ভুক্তভোগী নারীদের জন্য বড় বার্তা পৌঁছে দেয়। পরিশেষে সব ধরনের অনলাইন হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে জাহ্নবী প্রশ্ন তোলেন, নারীরা কি কেবল একজন মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু পেতে পারেন না!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *