কবে ফিরবে পথের শ্রী? ভাঙাচোরা রাস্তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, বিফোর-আফটার ক্ষোভে মুখ্যমন্ত্রী!

কবে ফিরবে পথের শ্রী? ভাঙাচোরা রাস্তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, বিফোর-আফটার ক্ষোভে মুখ্যমন্ত্রী!

রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভাঙাচোরা রাস্তা ও কাদা-খানাখন্দে ভরা যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া এমনকি প্রাণহানির ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। বেহাল সড়ক পরিস্থিতির চরম নিগ্রহের শিকার হয়ে শেষ পর্যন্ত পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। সল্টলেক থেকে জোকায় ট্রাইব্যুনালে যাতায়াতের ভয়াবহ দুর্ভোগের কথা জানিয়ে তিনি প্রধান বিচারপতির দফতরে চিঠি পাঠালে আদালত সরাসরি একটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে, যার শুনানি হবে আগামী ডিসেম্বর মাসে।

অন্যদিকে, রাজ্যের এই সড়ক সংকট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে সব দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, আগের সরকার রাস্তাঘাটের কোনো অস্তিত্বই রেখে যায়নি এবং বর্তমান প্রশাসনকে প্রায় ৪ থেকে ৫ হাজার রাস্তা নতুন করে সারাই করতে হচ্ছে। নন্দীগ্রাম বাইপাসের উদাহরণ টেনে তিনি জানান, টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও মডেল কোড অফ কনডাক্টের বিধিনিষেধের কারণে ওয়ার্ক অর্ডার আটকে ছিল, যা চলতি মাসের ১০ তারিখে দেওয়া সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *