জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘একতরফা’ সিদ্ধান্তের অভিযোগ! আজ সুপ্রিম কোর্টে কী হতে চলেছে?
/indian-express-bangla/media/media_files/2026/03/10/gyanesh-kumar-2026-03-10-13-42-44.jpg?w=1280&fit=1280,720&ssl=1)
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে তাঁর সাসপেনশনের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানি আজ, সোমবার সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই শুনানি করবে। পাটনার বাসিন্দা ও আইনজীবীদের করা আবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন বহু সদস্যের প্রতিষ্ঠান হলেও সিইসি একাই এমন বহু সিদ্ধান্ত নিয়েছেন যা পুরো কমিশনের এখতিয়ারভুক্ত। অন্য দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়াই ভোটার তালিকা সংশোধন, ফর্ম ৬ এবং সফটওয়্যারে পরিবর্তন আনা হয়েছে।
আবেদনকারীদের দাবি, এই পদক্ষেপ যৌথ সিদ্ধান্ত গ্রহণের বিধি লঙ্ঘন করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে ১৬ লক্ষের বেশি আপিল দায়েরের ক্ষেত্রেও অন্য কমিশনারদের অনুমোদন নেওয়া হয়নি। অন্যদিকে নির্বাচন কমিশনের যুক্তি, অভ্যন্তরীণ মতপার্থক্য স্বাভাবিক এবং সমস্ত নির্দেশ বিধি মেনেই জারি হয়েছে। তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জ্ঞানেশ কুমারকে সিইসি দায়িত্ব থেকে বিরত রাখার আর্জি জানানো হয়েছে।