৬ মাসেই ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ বিরোধী কড়া আইন! বাংলায় UCC চালুর বিস্ফোরক ঘোষণা শুভেন্দুর
/indian-express-bangla/media/media_files/2026/09/29/ritu-ghosh-sma-treatment-17-crore-gene-therapy-suvendu-adhikari-janata-darbar-2026-09-29-16-43-17.jpg?w=1280&fit=1280,720&ssl=1)
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) চালুর জোরালো ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। কলকাতার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, উত্তরাখণ্ড ও গুজরাট মডেল অনুসরণ করে আগামী ছ’মাসের মধ্যেই রাজ্যে ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’-এর বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। এই খসড়া তৈরির কাজ খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তাঁর দাবি, রাজ্যের সনাতন ঐতিহ্য ও সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংবিধান মেনেই সমস্ত পদক্ষেপ করা হবে।
এদিন আগের সরকারের সমালোচনা করে তিনি জানান, হিন্দু আবেগ ও সংস্কৃতির ওপর আঘাত হানার খেসারত দিতে হয়েছিল তাদের। একই সঙ্গে আগামী দিনে একাধিক বড় ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। নভেম্বর মাসে ২০ হাজার মানুষের অংশগ্রহণে হনুমান চালিসা পাঠ, ডিসেম্বরে ১০ লক্ষ মানুষের গণ গীতা পাঠ এবং আগামী গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে তোলার মতো নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। পাশাপাশি ১,০০০ কোটি টাকা ব্যয়ে ধর্মীয় পর্যটন সার্কিট গড়ে তোলার লক্ষ্যও নেওয়া হয়েছে বলে জানান তিনি।