‘সুন্দরী না হলে ছাঁটাই!’: কাটোয়ায় বিজেপি সভাপতির বিস্ফোরক মন্তব্যে চরম গৃহযুদ্ধ

‘সুন্দরী না হলে ছাঁটাই!’: কাটোয়ায় বিজেপি সভাপতির বিস্ফোরক মন্তব্যে চরম গৃহযুদ্ধ

দলীয় সংগঠনে ‘সুন্দরী ও শিক্ষিত’ নারীদের অগ্রাধিকার না দিলে পুরনো কর্মীদের বাদ দেওয়ার বিতর্কিত নির্দেশের অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটেছে কাটোয়ায়। পূর্ব বর্ধমানের কাটোয়া নগর সভাপতি সুমন দেবনাথের এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির মহিলা ও পুরুষ কর্মীদের একাংশ। ক্ষুব্ধ কর্মীদের দাবি, পুরনো কর্মীদের আসাম্মান করে সদ্য যোগদানকারীদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে কার্যালয়ের সামনেই নগর সভাপতির পদত্যাগের দাবিতে সোচ্চার হন স্থানীয় নেত্রীবৃন্দ। এমনকি তাঁর বিরুদ্ধে কাটমানি গ্রহণ এবং কুরুচিকর মন্তব্যের মতো মারাত্মক অভিযোগও তোলা হয়।

সম্প্রতি বিএলআরও দপ্তরের এক কর্মচারীর কাছে মোটা অঙ্কের টাকা চাওয়ার বিতর্কের পর ফের এই ঘটনা দলীয় শৃঙ্খলাকে প্রশ্নের মুখে ফেলেছে। যদিও সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে সুমন দেবনাথ দাবি করেছেন, অসৎ উদ্দেশ্যে তাঁকে হেনস্থা করা হচ্ছে এবং কোনো অভিযোগ থাকলে তা দলীয় ফোরামে জানানো উচিত ছিল। তবে শীর্ষ নেতৃত্বের নীরবতা এই আঞ্চলিক রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *