বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত রোধ ও সিসিটিভি, নিরাপত্তা নিশ্চিতে রাজ্যকে কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ!

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত রোধ ও সিসিটিভি, নিরাপত্তা নিশ্চিতে রাজ্যকে কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ!

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় স্টুডেন্টস কাউন্সিলগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে দায়ের হওয়া মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ রাজ্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্যাম্পাসের ভেতর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সুষ্ঠু পড়াশোনার পরিবেশ বজায় রাখতে হবে এবং কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না।

আদালতের নির্দেশে ইতিমধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের গৃহীত নিরাপত্তা পদক্ষেপের রিপোর্ট জমা দিয়ে জানিয়েছে যে, বহিরাগতদের প্রবেশে লাগাম টানা হয়েছে এবং ক্যাম্পাসে সিসিটিভি বসানো হয়েছে। বিশেষ করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সুরক্ষায় যাতে কোনো খামতি না থাকে, সে বিষয়ে প্রধান বিচারপতি বিশেষ জোর দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১০ ডিসেম্বর, যে দিন বাকি বিশ্ববিদ্যালয়গুলোকেও তাদের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *