এবার সোজা ইংল্যান্ড-ইউরোপে বিমান! বাংলায় নতুন বিমানবন্দর ও পাইলট ট্রেনিং হাব গড়ার মেগা ঘোষণা

এবার সোজা ইংল্যান্ড-ইউরোপে বিমান! বাংলায় নতুন বিমানবন্দর ও পাইলট ট্রেনিং হাব গড়ার মেগা ঘোষণা

কলকাতা থেকে সরাসরি ইংল্যান্ড ও ইউরোপে বিমান পরিষেবা চালু এবং রাজ্যে বিমান পরিকাঠামোর ব্যাপক প্রসারে বড় পদক্ষেপ করেছে রাজ্য ও কেন্দ্র। সোমবার এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডুর উপস্থিতিতে ৪টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই সঙ্গে রাজ্যের যুবক-যুবতীদের বৈমানিক হওয়ার সুযোগ করে দিতে বেহালা ফ্লাইং ক্লাবে উন্নত মানের পাইলট ট্রেনিং হাব গঠন এবং রাজ্যে আটটি নতুন বিমানবন্দর চালুর সুনির্দিষ্ট ঘোষণা করা হয়েছে।

কলকাতার ক্রমবর্ধমান বিমান যাত্রীদের কথা মাথায় রেখে শহরের কাছে একটি দ্বিতীয় বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের। অতীতে জমির জটিলতার কারণে হাসিমারা ও কলাইকুন্ডার মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির কাজ আটকে থাকলেও, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে সেগুলিতে গতি আনছে। ওয়াকিবহাল মহলের মতে, এই যৌথ উদ্যোগের ফলে আগামী দিনে রাজ্যে বিমান প্রশিক্ষণ, বিপুল কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *